উদ্ধার ৪০০ বস্তা ভেজাল চাল!

ভেজাল চাল বিক্রির অভিযোগ উঠল উত্তর দিনাজপুরে । এই অভিযোগে এক চাল বিক্রেতার কাছ থেকে ৪০০ বস্তা ভেজাল চাল বাজেয়াপ্ত করল ইসলামপুর থানার পুলিশ ।

‘শ্যাম জ্যোতি রাইস’ নামে এক চাল কোম্পানির ডিরেক্টর সঞ্জয় কুন্ডুর এই নিয়ে অভিযোগ তোলেন । তাঁর অভিযোগের ভিত্তিতে ইসলামপুর থানার রামগঞ্জের চাল ব্যাবসায়ী বিমল আগরওয়ালের গোডাউনে হানা দেয় পুলিশ । সেই অভিযানে ভেজাল চাল বাজেয়াপ্ত করা হয় বলে খবর । অভিযুক্ত বিমল আগরয়ালের যদিও দাবি, তিনি শ্যাম জ্যোতি রাইস মিল কোম্পানী থেকে চাল কিনে তা প্যাকেট করে বাজারে বিক্রি করেন, ভেজাল চাল বিক্রির অভিযোগ সবটাই মিথ্যে ।

সূত্রের খবর, শ্যাম জ্যোতি রাইস মিলের চাল শান্তি ভোগ প্যাকেটিং করে বিক্রি হয় । বাজারে এই চালের চাহিদাও ভাল বলে জানা যায় । উত্তর দিনাজপুর ইসলামপুর থানার রামগঞ্জের ব্যাবসায়ী বিমল আগরওয়াল চাল শ্যাম জ্যোতি রাইস মিলের প্যাকেট তৈরী করে খারাপ চাল শান্তি ভোগ বলে বাজারে বিক্রি করা হচ্ছে।চাল কোম্পানীর ডিরেক্টর সঞ্জয় কুন্ডু একাধিকবার বিমলবাবুকে এই ভেজাল চাল বিক্রি বন্ধ করার জন্য জানালে বিমলবাবু তার কথায় কর্ণপাত করেন নি বলে অভিযোগ। শনিবার শ্যাম জ্যোতি রাইস মিলের ডিরেক্টর সঞ্জয় কুন্ডু ইসলামপুর থানায় ভেজাল চাল বিক্রির অভিযোগ জানান। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে রামগঞ্জের বিমল কুমার আগরওয়ালের গোডাউনে হানা দিয়ে প্রায় চারশো বস্তা ভেজাল চাল বাজেয়াপ্ত করে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube