ছাত্রীর সম্মানহানি, পকসো আইনে গ্রেফতার শিক্ষক!

ছাত্রীর সম্মানহানি করা সহ আরও একাধিক অভিযোগে পকসো আইনে গ্রেফতার করা হয় পূর্ব মেদিনীপুর জেলার এক স্কুল শিক্ষককে । শনিবার তাঁকে গ্রেফতার করে পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানার পুলিশ । আজ তাঁকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয় ।

ছাত্রীর সম্মানহানি সহ একাধিক অভিযোগে এক স্কুল শিক্ষককে গ্রেফতার করল পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানার পুলিশ । কাথি ৩ নম্বর ব্লকের কানাইদিঘী এলাকার ওই স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে ওই স্কুলেরই দশম শ্রেণীর এক ছাত্রীর সাথে খারাপ ব্যবহারের অভিযোগ উঠেছে । সূত্রের খবর দশম শ্রেণীর ওই ছাত্রীর সাথে অভিযুক্ত ওই শিক্ষকের প্রণয়ের সম্পর্ক তৈরি হয় ।

অভিযুক্ত শিক্ষক বিবাহিত জানার পর সম্পর্কে ইতি টানতে চায় ওই ছাত্রী । কিন্তু নাছোড়বান্দা শিক্ষক ওই ছাত্রীকে হেনস্থা করতে শুরু করে বলে ওঠে অভিযোগ । এমনকি খুনেরও হুমকি দেয় বলে দাবি ওঠে । শেষ পর্যন্ত মারিশদা থানায় অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার । মারিশদা থানার পুলিশ অভিযুক্ত স্কুল শিক্ষককে গ্রেফতার করে । ধৃত শিক্ষকের নাম বাবলু আলি খান । তাকে আজ কাঁথি মহকুমা আদালতে তোলা হয় । কানাইদীঘি দেশপ্রাণ হাইস্কুলের জীবন বিজ্ঞানের ওই শিক্ষকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube