পূর্ব বর্ধমানে কেন্দ্রীয় বাহিনী, শুরু রুট মার্চ

পূর্ব বর্ধমানে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । জেলায় পৌঁছেই শুরু হল তাঁদের রুট মার্চ ।

বর্ধমান শহরের লক্ষীপুর মাঠ এলাকায় রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনী । সাধারণ মানুষের সাথে কথা বলেন তাঁরা । এই এলাকাতেই গত নির্বাচনে ‘পোস্ট পোল ভায়োলেন্সে’র অভিযোগ উঠেছিল । সেই ঘটনায় এদিন অভিযোগকারী এবং অভিযুক্ত দুই পরিবারের সাথেই কথা বলে কেন্দ্রীয় বাহিনী । এবং নিরাপদে ভোটের আশ্বাস দেন তাঁরা ।

অন্যদিকে আরও এক কোম্পানির কেন্দ্রীয় বাহিনী কাটোয়া মহকুমায় মঙ্গলকোট বিধানসভার আলমপুর গ্রাম পঞ্চায়েতের অর্জুনডিহি গ্রামে টহল দিল এদিন । ভোটারদের আতঙ্ক কাটাতে এই টহল বলে পুলিশ সূত্রে জানা যায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube