উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশের স্থায়ী সমিতি থেকে সরিয়ে দেওয়া হল জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানকে । একই সঙ্গে জেলা পরিষদের ঘর থেকে খুলে নেওয়া হল শাহজাহানের নেমপ্লেটও ।
উত্তর ২৪পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী জানান, তাঁর কুকর্মের জন্য দল যখন তাঁকে বহিষ্কার করেছে, পাশাপাশি স্বাভাবিকভাবেই অনেকদিন ধরে জেলা পরিষদের তার দফতরের যে সমস্ত কাজ রয়েছে, সেই সকল পরিষেবা মানুষ পাচ্ছিলেন না । সেই কারণেই তাঁকে বহিষ্কার করা হয়েছে এবং গোটা প্রক্রিয়াটাই জেলা পরিষদের আইন মোতাবেক হয়েছে বলেও জানান তিনি ।
অন্যদিকে বিরোধীরা এ নিয়ে কটাক্ষ করেছে শাসক দলকে । সুজন চক্রবর্তী জানান, ‘জেলা পরিষদের পদ থেকে সরাতে গেলে যে আইন রয়েছে সেই প্রক্রিয়ার মত সরানো হয়েছে বলে মনে হয় না’ । অস্বস্তি কাটাতে শাহজাহানকে সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি । ভোট বৈতরণী পার ও নিজেদের স্বচ্ছ প্রমাণ করতেই লোকসভা নির্বাচনের আগে ব্যাকফুটে থাকা জেলা তৃণমূল কংগ্রেস শেখ শাহাজাহানকে পদ থেকে সরিয়ে দিয়েছে বলে দাবি করছেন বিজেপি নেতা তাপস মিত্রও ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

