পঞ্চায়েতের নাকের ডগায় চলছে জলাশয় ভরাটের কাজ । রীতিমতো প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়েই চলছে পুকুর ভরাট । হেলদোল নেই পঞ্চায়েত প্রধান তথা গোটা পঞ্চায়েতের । চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের সাফানগর এলাকার । এব্যাপারে পঞ্চায়েতের উদাসীনতায় স্তম্ভিত পরিবেশপ্রেমীরা ।
কুমারগঞ্জ ব্লকের অন্তর্গত সাফানগর গ্রামপঞ্চায়েত সংলগ্ন এলাকার কয়েকদিন ধরেই প্রায় ২৫ শতক আয়তন বিশিষ্ট পুকুর ভরাট চলছে । পুকুরের মালিক স্থানীয় দুই বাসিন্দা উত্তম কুমার বসাক ও রবীন্দ্রনাথ বসাক সরকারি আইনকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে বেআইনি ভাবে তাঁদের পুকুর ভরাট করে চলেছেন । এই ঘটনায় পাশেই অবস্থিত সাফানগর পঞ্চায়েতের কোন হেলদোলই নেই বলে অভিযোগ ।
এই ঘটনা নিয়েই কার্যত অবাক হয়েছেন পরিবেশপ্রেমীরা । তাঁদের দাবি, ব্যক্তিগত সম্পত্তি হলেও জলাভূমি কখনই ভরাট করা যায় না । ঘটনা নিয়ে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপের দাবি তুলেছেন তাঁরা । যদিও পঞ্চায়েত প্রধানের দাবি, পুকুরটি ব্যক্তি মালিকানার বলেই তা ভরাটে বাধা দেওয়া হয়নি । খোদ পঞ্চায়েত প্রধানের এমন অজুহাতে হতবাক হয়েছেন খোদ জেলাশাসকও । এব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থার আশ্বাস দিয়েছেন তিনি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

