স্কুলের ক্ষুদে পড়ুয়াদের দিয়ে ইট বহন

রায়গঞ্জ থানার বিন্দোল গ্রামে জুনিয়ার হাইস্কুলে ক্ষুদে পড়ুয়াদের দিয়ে ইট বহন করার ছবি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়ায় শিক্ষক মহলে ব্যাপক আলোড়ন পড়েছে। ছবির সত্যতা যাচাই করে নি নিউজ টাইম। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দাবি ছাত্ররা স্বেচ্ছায় ইট বহন করে মাঠের পাশ থেকে সরিয়ে দিয়েছে। বিদ্যালয়ের ছাত্ররা জানিয়েছেন, ছবি তোলার জন্যই তারা এই ইট বহন করেছেন।

সূত্রের খবর, রায়গঞ্জ ব্লকের বিন্দোল গ্রামের জুনিয়ার হাইস্কুলের মাঠের পাশে থাকা বেশ কিছু ইট প্রধান শিক্ষক বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়াদের দিয়ে সরান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হজরত আলি লাঠি হাতে ক্ষুদে পড়ুয়াদের দিয়ে ইট বহন করাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হতেই শিক্ষক মহলে সাড়া পড়ে যায়। ছবির সত্যতা যাচাই করে নি নিউজ টাইম। শুক্রবার বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষককে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি ঘটনার কথা অস্বীকার করেছেন। প্রধান শিক্ষক হজরত আলি জানিয়েছেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পর ছাত্রদের শরীরে ব্যাথা হয়। শরীরের ব্যাথা কমাতে স্বেচ্ছায় মাঠের পাশে ইট সরিয়ে ফেলে। ছাত্রদের এই কাজ করার সময় তিনি বাড়িতে ছিলেন। বিষয়টি জানতে পেরে বাড়ি থেকে স্কুলে এসে ছাত্রদের সেই কাজ থেকে বিরত করান। সেই কাজ করার সময় কেউ বা কারা ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়।

প্রধান শিক্ষকের কথায় সুর মিলিয়ে বিদ্যালয়ের ছাত্ররা একই দাবি করেন। আব্দুল হালিম নামে এক ছাত্র জানান, ইট টানার জন্য শিক্ষকরা কোন নির্দেশ দেন নি। তাঁরা স্বেচ্ছায় এই কাজ করেছেন।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube