মিলেট চাষে উৎসাহ বাড়াতে এবার এগিয়ে এলো পুলিশও। নিজেদের আবাসন প্রাঙ্গনের পরিত্যক্ত জমিকে চাষ যোগ্য করে মিলেটের চাষ করছে। ইতিমধ্যেই পরীক্ষামূলক ভাবে এর চাষ শুরু করে সাফল্য পাওয়ায় সাধারণের মধ্যে উৎসাহ জোগাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বালুরঘাট থানার পুলিশ। থানা আবাসনের পেছনের পরিত্যক্ত জমিকে বেছে নিয়ে সেখানে মিলেটের পাশাপাশি ড্রাগন ফলেরও চাষ শুরু করলো পুলিশ। শুক্রবার পুলিশ সুপার চিন্ময় মিত্তাল “উৎসাহ বাগান” নামক এই জমিতে উপস্থিত হয়ে সেটির উদ্বোধনের পাশাপাশি নিজে হাতে ড্রাগন ফলের চারাও রোপন করেন।
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং পুষ্টিকর খাদ্য ও কম খরচের ফসল হিসেবে মিলেটের প্রচার চালিয়ে যাচ্ছেন। খাদ্য সংকটের মোকাবিলায় ভারতকে অনুসরণ করে বিশ্বের অন্যান্য দেশও মিলেটের চাষ করতে শুরু করেছে। সম্প্রতি জেলা স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে বালুরঘাটে অনুষ্ঠিত হয়েছিল মিলেট মেলা। সেই মেলায় উৎসাহিত হন বালুরঘাট থানার আইসি সহ অন্যান্য আধিকারিকরা। তার থেকেই মিলেট চাষে “উৎসাহ বাগান” তৈরির পরিকল্পনা। পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেছেন পরিবেশবিদ ও স্বাস্থ্য বিশেষজ্ঞরাও।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

