রাজ্যজুড়ে আশা কর্মীদের কর্মবিরতি চলছে শুক্রবার থেকে। মূলত মাসিক ভাতা বৃদ্ধির, ইনসেন্টিভের টাকা ভাগেভাগে দেওয়া বন্ধ করে দেওয়া, বকেয়া ইনসেন্টিভ মেটানোর দাবি সহ অন্যান্য দাবিতে এই কর্মবিরতি।
আশা কর্মীদের অভিযোগ, বছরের পর বছর তাঁদের দাবি জানিয়েছেন বি এম ও এইচ, সি এম ও এইচ রাজ্যের স্বাস্থ্য ভবনে। এমনকি ২০২৩ সালে ডিসেম্বর মাসে দিল্লী পর্য্যন্ত দরবার করেও কোনো সুরাহা হয়নি। আরও অভিযোগ, রাজ্য সরকারের পক্ষ থেকে বিগত তিন বছর হলো তাঁদের ইউনিফর্ম দেওয়া হয়নি। মোবাইল ফোন দেওয়ার প্রতিশ্রুতি করা হলেও তা দেওয়া হয়নি।
একদিকে প্রতিশ্রুতি পালন না করা, তার সঙ্গে খেলা, মেলা সহ বিভিন্ন উৎসবে তাঁদের কাজে যোগদান করিয়ে প্রাপ্য না দেওয়ায় ক্ষুব্ধ বালী জগাছা ব্লক এলাকার আশা কর্মীরা।
এদিন কাজে যোগ না দিলেও জগদীশপুর গ্রামীণ হাসপাতাল প্রাঙ্গণে অবস্থানের মধ্য দিয়ে কর্মবিরতি পালন করছেন। যতদিন না তাদের দাবি নিয়ে সরকার নড়েচড়ে বসছেন ততদিন তাঁদের এই কর্ম বিরতি চলবে বলে জানিয়েছেন সেখানকার আশা কর্মীরা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

