জমি জবরদখলের কারণে অভাব কর্মসংস্থানের, পেটের তাগিতে ছুটতে হচ্ছে ভিন রাজ্যে। সন্দেশখালীর ঘটনা সামনে আসার পর থেকে যে বিষয়টি সব থেকে বেশি উঠে এসেছে তাহল জমি জবরদখল। এই জমির দখলের জন্যই সন্দেশখালীর গ্রামগুলিতে বন্ধ হয়েছে চাষাবাদ। যার ফলে গ্রামবাসীদের কমেছে কর্মসংস্থান। তাই পেটের তাগিদে তাদের ছুটতে হচ্ছে ভিন রাজ্যে।
সরকারি তরফ থেকে বর্তমানের জবরদখল জমি ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে । তবে সেই জমি কি আর চাষের উপযুক্ত হবে? প্রশ্ন করছেন গ্রামবাসীরা। গ্রামবাসীরা বলছেন শিবপ্রসাদ হাজরা শেখ শাহজাহানের মত তৃণমূল নেতারা তাদের জমি জবরদখল করেই সেই জমির মধ্যে নোনা জল প্রবেশ করিয়ে তা চাষের অনুপযুক্ত করে ভেড়িতে পরিণত করেছে। সেই জমি এখন ফিরিয়ে দেওয়া হচ্ছে গ্রামবাসীদের। তবে ফিরিয়ে দেওয়া জমি কিভাবে আবার চাষের উপযুক্ত হয়ে উঠবে? সেই নিয়ে দ্বিধা রয়েছে গ্রামবাসীদের।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

