প্রধানমন্ত্রীর বঙ্গ সফর

হুগলির আরামবাগ সফর দিয়েই বাংলায় লোকসভা ভোটের প্রচার শুরু করছেন তিনি। দুপুর তিনটেই আরামবাগের সভার আগে বেশ কয়েকটি কেন্দ্রীয় প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। ২০১৯ সালে খুবই অল্প ভোটে আরামবাগ লোক সভা কেন্দ্রটি হারাতে হয়েছিল বিজেপিকে। সেই কেন্দ্র থেকেই বিজেপির ‘হেভিওয়েট’ প্রচার শুরু হচ্ছে ২০২৪-এর আগে। কয়েক লক্ষ মানুষ হবে এই জনসভায় দাবি বিজেপির।

শুক্রবার ৮. ১৫ মিনিটে দিল্লি থেকে বিমানে চেপে বেলা ১০.১০-এ দুর্গাপুর বিমানবন্দরে নামবেন তিনি।দুর্গাপুর হেলিপ্যাড থেকে ঝাড়খণ্ডে যাবেন । ওই দিনই মোদীর যাওয়ার কথা রয়েছে আরামবাগে। ওই দিন বিকাল ৩. ৪৫ মিনিট থেকে ৪.৩০ মিনিট পর্যন্ত সভার কথা রয়েছে আরামবাগে। তারপর সোজা চলে আসবেন কলকাতায়। রাতে থাকবেন রাজভবনে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের অতিথি হিসাবে তিনি আসবেন রাজভবনে।

রেল, তেল পাইপলাইন, এলপিজি সরবরাহ, জল শোধন-সহ মোট ৭২০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপরে আরামবাগে এক রাজনৈতিক জনসভাতেও বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। ২ মার্চ শনিবার সকাল সাড়ে ন’টা নাগাদ রাজভবন থেকে বেরিয়ে হেলিকপ্টারে নদিয়ার উদ্দেশ্য়ে রওনা দেবেন তিনি। সকাল ১০টা ২০ নাগাদ নামার কথা কৃষ্ণনগর হেলিপ্যাডে।

তারপর সেখানে সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর যাবেন আরও একটি সভায়। সেখানে বক্তৃতা দেবেন।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube