ত্রিপল ছাউনিতে জীবনযাপন গ্রামবাসীদের! কোথায়?

আবাস যোজনা থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী সবকিছু থেকেই বঞ্চিত সন্দেশখালির আট নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যরা।

প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ঘরের অবস্থা বেহাল। ত্রিপলের ছাউনিতে কোনভাবে দিন কাটাচ্ছেন সন্দেশখালির ৮ নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রামবাসীর। স্থানীয় প্রশাসনের তরফ থেকে বহুবার জানানো হয়েছে তাদেরকে আবাস যোজনার ঘর দেওয়া হবে । তবে সেটা শুধু প্রতিশ্রুতি হয়েই রয়ে গেছে। ৮ থেকে ৯ বছর কোন সরকারি প্রকল্পের সাহায্য পায়নি তারা। এমনকি কন্যাশ্রী রূপশ্রীর মতো সামাজিক প্রকল্প থেকেও বঞ্চিত এই গ্রামের বাসিন্দারা। ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন শিবপ্রসাদ হাজরা, শেখ শাহজাহান এবং উত্তম সর্দার। তবে তাতেও কি তাঁদের সমস্যা মিটবে। যারা নতুনভাবে দায়িত্বে আজ এসেছেন তাঁরা কি তাঁদের সমস্যার সমাধান করবেন? প্রশ্ন করছেন গ্রামবাসীরা।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube