মহাকাশে পাড়ি দিতে চলেছে গগনযান । তবে এই প্রথম ইসরোর উদ্যোগে এবার মহাকাশে যাবেন ৪ ভারতীয় । মঙ্গলবার সেই ৪ জন মহাকাশচারীদের নাম প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ভারতীয় বায়ুসেনার ৪ সদস্যকে মনোনীত করা হয়েছে এই মিশনের জন্য ৷
এদিন জানা যায়, গগনযানে মহাকাশে যাবেন গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন, গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালকৃষ্ণাণ নায়ার এবং উইং কম্যান্ডার এস শুক্লা । এদিন ইসরোর তরফ থেকে এক্স হ্যান্ডেলে একটি ঘশনায় জানানো হয় ‘গগনযানের’ সিই২০ ক্রায়োজেনিক ইঞ্জিনের পরীক্ষাটি সফল হয়েছে । অত্যন্ত কম তাপমাত্রায় ওই ইঞ্জিন বিশেষভাবে কাজে লাগবে বলে জানা যায় ।
এই বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, একদিকে যখন ভারত বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতি বলে নিজেকে প্রমান করেছে সেই সময় গগনযান ভারতের মহাকাশ গবেষণাকে এক নতুন মাত্রায় নিয়ে যাবে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

