পুলিশের জালে শাহজাহান ঘনিষ্ঠ আমির আলি গাজী

ধৃত শাহজাহান ঘনিষ্ঠ আমির আলী গাজী । বৃহস্পতিবার ঝাড়খণ্ডের রাউরকেল্লা থেকে গ্রেফতার করা হয় তাঁকে । গ্রামবাসীদের ১০০ দিনের কাজ ও জব কার্ডের দুর্নীতির অভিযোগে বসিরহাট জেলা পুলিশ গ্রেফতার করে আমির আলীকে ।

এই প্রসঙ্গে জানা যায়, গত ৫ জানুয়ারি, শাহজাহানের সঙ্গে ফেরার হয়ে যায় আমির । এরই মধ্যে আমির আলির বিরুদ্ধে সন্দেশখালি থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন এক মহিলা । পুলিশের দাবি, অভিযুক্তের বাড়ি সহ বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়েও তার খোঁজ পাওয়া যায়নি । অবশেষে শাহজাহান গ্রেফতার হতেই খোঁজ পাওয়া গেল আমির আলি গাজিরও ।

পুলিশের দাবি, মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে জানা যায়, ঝাড়খণ্ডে রয়েছে সে । এর পর ঝাড়খণ্ডে যায় বসিরহাট পুলিশের একটি বাহিনী । সেখান থেকে আমির আলিকে গ্রেফতার করে নিয়ে আসে তারা । বসিরহাট আদালতে পেশ করা হলে তাকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube