আদালতের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী ফের একবার পৌঁছে যান জেলিয়াখালিতে ।সেখানে যাওয়ার পথে শুভেন্দু অধিকারী, শংকর ঘোষ , অর্চনা মজুমদাররা সকাল ১১ টা নাগাদ রামপুর বাজার এলাকায় আবার বাধাপ্রাপ্ত হন । জেলিয়াখালি যাওয়ার রাস্তায় বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করে ও ব্যারিকেড করে আটকানোর চেষ্টা করা হয় রাজ্য পুলিশের তরফে ।
যদিও পরবর্তীতে কোর্টের অর্ডার কপি রি-সাইন করে যেতে দেয় পুলিশ । জেলিয়াখালির পিপড়াখালি, হালদার পাড়া সংলগ্ন এলাকায় একাধিক পাড়া ঘুরে দেখেন তিনি । সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগ শোনার পাশাপাশি তাদের সমস্যা সমাধানের আশ্কবাস দেন তিনি ।
মালঞ্চ পেরোনোর পর থেকেই রাস্তার দু’ধারে দাড়িয়ে থেকে ফুল মালা দিয়ে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানান বিজেপি কর্মী সমর্থকরা । জেলিয়াখালির প্রত্যন্ত গ্রামে ঢুকতেই মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো । শুভেন্দু অধিকারীকে রাখি , মালা পরিয়ে , ফুল দিয়ে , শঙ্খ , কাসর বাজিয়ে স্বাগত জানান গ্রামবাসীরা । মহিলা, পুরুষ নির্বিশেষে মিছিল করে গ্রামে ঘোরেন তিনি । একই সঙ্গে মন্দিরে পুজো দেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ।
এদিন তিনি বলেন,’ শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে এটা সন্দেশ খালির মানুষের মা বোনদের জয় । তাঁরা যেভাবে লড়াই চালিয়েছেন, সব ভয়-বাধা কাটিয়ে মুখ খুলেছেন, তার জন্যই চাপে পরে মমতা পুলিশ বাধ্য হয়ে নবান্নের নির্দেশে গ্রেফতার করেছে’ ।পাশাপাশি তিনি আরও জানান, ‘আগামী লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় দেখবে বাংলার মাতৃ শক্তির ক্ষমতা । সন্দেশখালি দেখে ভয় পেয়েছে চোর মমতা । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়া হোক তদন্তভার । মমতা সমূলে উৎপাটিত হবে আগামী লোকসভা নির্বাচনে’ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

