।। স্বর্ণালী মান্না ।।
বুধবার রাতে পুলিশের হাতে গ্রেফতার হন সন্দেশখালির বেতাজ বাদশাহ শেখ শাহজাহান । সন্দেশখালিতে আজ চলছে ‘সন্দেশ’ বিলি । ঢাকের বাদ্যি সহ, চারিদিকে ফাটানো হল বাজি । সন্দেশখালিতে কার্যত উৎসবের হাওয়া বইল ।
শেখ শাহজাহান গ্রেফতার হতেই বৃহস্পতিবারে খুশির আবহাওয়া দেখা গেল গোটা সন্দেশখালি জুড়ে । সন্দেশখালির বিভিন্ন জায়গায় আনন্দ উৎসবে মাতলেন গ্রামবাসীরা । কেউ মাতলেন আবির খেলায়, তো কেউ আবার মজলেন বাজি ফাটানোয় । আজ সব রকমের উৎসবের সমাগম হয়ে উঠল সেদিনের সন্ত্রস্ত সন্দেশখালি । সন্দেশখালিতে আজ সন্দেশবিলির পালা । আজ যেন মুক্ত সন্দেশখালি ।
৫ জানুয়ারির পর থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল সন্দেশখালি । উঠে এসেছিল একের পর এক হাড় হিম করা অভিযোগ, যা শুনে শিউরে উঠেছিল গোটা বাংলা । দাপুটে এই তৃণমূল নেতার বিরুদ্ধে উঠে আসে নারী নির্যাতন থেকে শুরু করে জমি দখল করার মতো ভয়াবহ অভিযোগ । অন্যের জমি দখল করতে চাষের জমিতে দেওয়া হত নোনাজল ।
তবে আপাতত স্বস্তির নিশ্বাস নিতে পারছেন সেখানকার মা-বোনেরা । ৫৫ দিন পার করে অবশেষে খাঁচাবন্দি হল সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান । তার গ্রেফতারিতে খুশির হাওয়া সন্দেশখালিতে । মহিলারা মেতে ওঠেন শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

