ঝাড়গ্রামের সভা থেকে কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার জঙ্গলমহল সফরে ঝাড়গ্রামের সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সভামঞ্চে দাঁড়িয়ে কেন্দ্রের বঞ্চনা নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী । একই সঙ্গে এদিন ঝাড়গ্রামের সভা থেকে ২৪৭ টি প্রকল্পের শিলান্যাস উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ।

এদিন একশ দিনের কাজ নিয়ে আবারও সরব হলেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, ‘দু’বছর ধরে কেন্দ্র একশ দিনের কাজের টাকা আটকে রেখে দিয়েছে । ইতিমধ্যেই আমাদের সরকার ৫৯ লক্ষ শ্রমিকের একশ দিনের কাজের টাকা মিটিয়েছে’ ।

তবে এদিন একশ দিনের বকেয়া টাকা ছাড়াও আবাস যোজনার টাকা নিয়েও কেন্দ্রকে তোপ দাগলেন তিনি । তিনি বলেন, ‘আবাস যোজনার টাকা আটকে রেখেছে কেন্দ্র’ । এই প্রসঙ্গে আগামী এপ্রিল মাস পর্যন্ত সময়সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী । ঝাড়গ্রামের সভা থেকে মে মাসের পর থেকেই এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার কথা জানালেন তিনি ।

এদিন ঝাড়গ্রামের সভা থেকে সিএএ ও এনআরসি নিয়েও সরব হলেন মুখ্যমন্ত্রী । হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, ‘রাজ্যের কোন মানুষের অধিকার কেড়ে নেতে দেব না’ । একই সঙ্গে এদিন ঝাড়গ্রামের সভা থেকে ২৪৭ টি প্রকল্পের শিলান্যাস উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ।তবে সন্দেশখালি কাণ্ডে শাহজাহান গ্রেফতার হলেও, এদিন শাহজাহান নিয়ে কোনও মন্তব্য করেননি মুখ্যমন্ত্রী ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube