‘বাংলা ভিখারি নয়, হকের পাওনা চায়’, এভাবেই ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার দুপুরে পুরুলিয়া শহর সংলগ্ন শিমুলিয়া ব্যাটারি গ্রাউন্ডে একটি প্রশাসনিক সভায় একের পর এক তোপ দাগলেন কেন্দ্রের বিরুদ্ধে । ১০০ দিনের বকেয়া টাকার পাশাপাশি উঠে আসে আবাস যোজনার প্রসঙ্গও ।
এদিন সভাস্থল থেকে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আগামী দুই তিন দিনের মধ্যে রাজ্যের ৫০ লক্ষ্য মানুষের ১০০দিনের কাজের টাকা দিয়ে দেওয়া হবে । ইতিমধ্যেই ১০০ দিনের বকেয়া দেওয়া শুরু করেছে রাজ্য । অন্যদিকে এপ্রিল মাসের মধ্যে আবাস যোজনার টাকা কেন্দ্র না দিলে রাজ্য সরকার তা দেবে বলেও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী ।
আদিবাসীদের সারি ধর্ম ও সারনা ধর্ম স্বীকৃতির জন্য বৃহৎ আন্দোলন করবে বলেও এদিন তিনি জানান । জেলার মাহাতো সমাজের উদ্দেশ্যে বলেন, তাঁদের সমস্যা তিনি দেখে নেবেন, তবে তাঁদের এসটি করার দাবি রাজ্যের হাতে নেই । তাই কেউ যেন মাহাতোদের সঙ্গে আদিবাসীদের ঝগড়া না লাগায় এই বিষয়টি জানান তিনি । তিনি আরও বলেন, “আমারা ভোটের সময় রাজনীতি করি না । সব দিচ্ছি আর বিজেপি এসে রাজনীতি করে । তাঁরা ভয় দেখায়, টাকা দিয়ে ভুল পথ দেখায়” ।
এদিন মুখ্যমন্ত্রী সভা শুরুর আগে ৩৬২ টি প্রকল্পের উদ্বোধন ও ২৭৮ টি প্রকল্পের শিলান্যাস করে ১০০ দিনের টাকা সহ বিভিন্ন ধরনের প্রকল্পে ৬৪ জন উপভোক্তাদের হাতে পরিষেবা প্রদান করেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

