গ্রেফতার শেখ শাহজাহান! কোন কোন ধারায় অভিযুক্ত সন্দেশখালির বেতাজ বাদশাহ?

বুধবার রাতে মিনাখাঁর বামনপুকুর থেকে গ্রেফতার করা হল শেখ শাহজাহানকে । পুলিশ সূত্রে জানা যায় ভারতীয় দণ্ডবিধির একাধিক জামিন অযোগ্য ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয় এদিন ।

ধৃত শেখ শাহজাহানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৭ ও ১৪৯ (অশান্তি ছড়ানোর অভিযোগ ), ১৪৮(বেআইনি সমাবেশ ), ৩৪১(অন্যায় সংযমের শাস্তি ), ১৮৬ (সরকারি কাজে বাধা), ৩৫৩(সরকারী কর্মচারীকে তার দায়িত্ব পালন থেকে বিরত রাখার জন্য আক্রমণ), ৩২৩(স্বেচ্ছায় আঘাত করা), ৪২৭(অর্থের ক্ষতি-সাধন), ৩৭৯(চুরির অভিযোগ), ৫০৪ (উস্কানিমূলক মন্তব্য), ৩০৭(হত্যা করার চেষ্টা), ৩৩৩(সরকারী কর্মচারীকে তার দায়িত্ব থেকে বিরত রাখার জন্য স্বেচ্ছায় গুরুতর আঘাত করা), ৩২৫(স্বেচ্ছায় গুরুতর আঘাত দেওয়া), ৩২৬(অ্যাসিড হামলার অভিযোগ ), ৩৯৫(ডাকাতির শাস্তি),৩৯৭(চুরি), ৩৪১(অন্যায়ভাবে সংযমের শাস্তি) ৩৪(সংগঠিতভাবে কোন দুষ্কৃতী হামলার পরিকল্পনা ), ৫০৪ (কোন ধরনের মৌখিক অসম্মান বা উস্কানি মূলক মন্তব্য) ধারায় মামলা রুজু করা হয় ।

বৃহস্পতিবার আদালত তাঁকে ১০ দিনের পুলিশি হেফাজত দেয় । পরে পুলিশের পক্ষ থেকে এদিন শাহজাহান মামলার তদন্তভার হস্তান্তর করা হয় সিআইডিকে ।একই সঙ্গে সূত্রের খবর ন্যাজাট থানার যে মামলায় শাহজাহানকে বসিরহাট আদালতে তোলা হয়েছিল, সেই মামলারও তদন্তভার নিতে চলেছে সিআইডি । এদিন বেলা ১২টা ৪০ মিনিট নাগাদ চূড়ান্ত গোপনীয়তার মধ্যে দিয়ে শেখ শাহজাহানকে ভবানীভবনে পিছনের গেট থেকে ঢোকানো হয় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube