শেখ শাহজাহানের গ্রেফাতারির পর কী জানালেন দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতীম সরকার?

বুধবার রাতে মিনাখাঁ থানার বামনপুকুর অঞ্চল থেকে শেখ শাহজাহানকে গ্রেফতার করে রাজ্য পুলিশ । বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হন দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতীম সরকার । এদিন তিনি জানান, ভারতীয় দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৯ সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয় শাহজাহানের বিরুদ্ধে ।

তিনি আরও জানান, ‘আরও বেশ কিছু মামলায় অভিযোগ দায়ের হয় ৪ ফেব্রুয়ারি পর । এর মধ্যে ২ থেকে ৩ বছর আগের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয় । অনেক আগের অভিযোগ, তাই সময় লেগেছিল তদন্ত করতে । কিন্তু ৫ ফেব্রুয়ারি মামলায় স্থগিতাদেশ ছিল । আইনি বাধ্যবাধকতার জন্য আমরা গ্রেফতার করতে পারছিলাম না । গতকাল, বুধবার, রাতে মিঁনাখা থানার বামনপুকুর অঞ্চল থেকে শেখ শাহাজাহানকে গ্রেফতার করা হয়েছে । পুলিশ ইচ্ছা করে গ্রেফতার করেনি, এটা ঠিক নয় । ইডির গ্রেফতারিতে কোনও স্থগিতাদেশ ছিল না । তাহলে তারা কেন গ্রেফতার করল না?

এই প্রসঙ্গে, ইডি আধিকারিকদের উপর হামলার বিষয়ে এদিন তিনি জানান, ‘গত ৫ জানুয়ারি ন্যাজাট থানা এলাকায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি অভিযানের সময় ইডির আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন । সেই ঘটনায় ইডি-র ডেপুটি ডিরেক্টর একটি নির্দিষ্ট অভিযোগ দায়ের করেন ন্যাজাট থানায় । সেই অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তার ভিত্তিতে তদন্ত শুরু হয় । তবে তদন্ত শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই ইডি-র তরফ থেকে মাননীয় উচ্চ আদালতের কাছে সেই তদন্তের উপর স্থগিতাদেশ চাওয়া হয় এবং সেই আর্জি মাননীয় উচ্চ আদালত মঞ্জুর করেন । তদন্তে স্থগিতাদেশ দেওয়া হয়’ ।

পাশাপাশি তিনি আরও জানান, ন্যাজাট থানায় তারিখ নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল । ওটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং ভুলবশত ভাবে হয়েছিল বলে তিনি জানান । তিনি বলেন, ‘৯ তারিখ রাত ৯:৫০ নাগাদ অভিযোগ দায়ের করা হয়েছিল, তার কল ডিটেলস রয়েছে । কিন্তু এটা অনিচ্ছাকৃত ভুল । সংশ্লিষ্ট অফিসারের কাছে বিভাগীয় ব্যাখ্যা চাওয়া হয়েছে । সেই নিয়ে রিপোর্ট দেওয়া হবে কোর্টের কাছে । জনপ্রতিনিধিদের কেউ কেউ পুলিশের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক মন্তব্য করছেন । এটা আমাদের কাছে পীড়াদায়ক । ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগছে মানুষের, এটা ঠিক নয় । ১৪৭, ১৪৮, ১৪৯ অনেকগুলো মামলায় কেস দেওয়া হয়েছে । শেখ সাহাজাহানকে আজ বসিরহাট আদালতে পেশ করে হেফাজতে চাওয়া হবে’ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube