সন্দেশখালি ইস্যুতে শেখ শাহজাহান গ্রেফতার হতেই রীতিমতো বিস্ফোরক রাজ্যপাল সি ভি আনন্দ বোস । গ্রেফতারের চার ঘন্টার মধ্যেই রাজভবনে সাংবাদিক বৈঠক করে রাজ্যপাল বললেন, ‘বাংলায় গুন্ডা গ্যাং আছে । তাদের বলছি দ্রুত আত্মসমর্পণ করুন । নইলে আইন নিজের পথে চলে, আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে । আমি সতর্ক করছি, এই গুন্ডারা সারেন্ডার করুক । দিন কয়েক আগেই রাজ্যপাল সন্দেশখালিতে গিয়েছিলেন’ ।
শেখ শাহজাহানের গ্রেফতারের পরই এলাকায় আনন্দের পরিবেশ নিয়ে রাজ্যপাল বলেন, ‘সন্দেশখালির মহিলারা উচ্ছ্বসিত । তাঁরা রাজভবনের পিস রুমে ফোন করেছেন’ । একই সঙ্গে দিন কয়েক আগে জানা যায় সন্দেশখালিতে রাজ্যপালের যাওয়া নিয়ে শাসকদলের তরফে প্রশ্ন তোলা হয়েছিল । তার উত্তর দিতে গিয়ে রাজ্যপাল এদিন বলেন, ‘সন্দেশখালিতে আমার যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে । আমার ওখানে যাওয়া নিয়ে যারা প্রশ্ন তুলেছিলেন, তাঁদের ধন্যবাদ । সমালোচনা ভালো, তা সে আত্মসমালোচনাই হোক বা অন্যের থেকে আসা সমালোচনা । আমি দু’টোকেই ইতিবাচক হিসেবে দেখে থাকি । শাহজাহানের গ্রেফতারে দেরি হয়েছে । কোনও কোনও জায়গায় ফাঁক রয়েছে । পরবর্তী সময়ে সব খতিয়ে দেখব । নির্বাচিত সরকারকে ডেডলাইন বেঁধে চাপ দেব না । আশা করি, তাঁরা তাঁদের গণতান্ত্রিক দায়িত্ব পালন করবেন’।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

