হাওড়া কর্পোরেশন এলাকার বেশ কয়েকটি ওয়ার্ডে বিগত তিনদিন ধরে বন্ধ পানীয় জল সরবরাহের কাজ । জল না থাকায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ সেই এলাকার নাগরিকরা । অভিযোগ ওঠে, হাওড়া কর্পোরেশন এলাকার বেশ কয়েকটি ওয়ার্ডে গত ৩ দিন ধরে ব্যাহত পানীয় জলের সরবরাহ । ভোগান্তির শিকার হন বাসিন্দারা ।
কর্পোরেশন সূত্রে জানা গেছে, জলের পাইপ ফেটে যাওয়ার কারণে ৪১,৪৫,৪৭,৪৮ নম্বর ওয়ার্ডে জলের সমস্যা দেখা দিয়েছে । যার জেরে ব্যাহত হয়েছে পরিষেবা । মূলত এই সংযুক্ত ওয়ার্ডগুলির (৪১ – ৫০) পানীয় জলের পাইপ লাইন রক্ষণাবেক্ষণ করে কেএমডিএ । সেখানকার পাইপ কিভাবে ফেটে গিয়েছে তা জানা যায়নি । তবে খবর পেয়ে কেএমডিএ পাইপ মেরামতের কাজ শুরু করেছে বলেই খবর ।
বাসিন্দারা জানান, ‘বিগত কয়েকদিন পানীয় জল না পেয়ে খুবই দুর্ভোগে পড়েছেন তাঁরা । তাঁদের অভিযোগ, বিকল্প হিসেবে জলের গাড়ি পাঠায়নি কর্পোরেশন’ । এই প্রসঙ্গে হাওড়া কর্পোরেশনের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী জানিয়েছেন, ‘যেসমস্ত জায়গায় জলের সমস্যা হয়েছে সেখানকার মানুষজন চাইলেই সেইসব জায়গায় জলের গাড়ি পাঠানো হয়’ । তবে আজ রাতের মধ্যে জল সরবরাহ স্বাভাবিক হবে বলে তিনি আশাবাদী ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

