তিন মাসের পানীয় জলের প্রকল্পের কাজ দুই বছরেও শেষ হলো না । সময় মতো প্রকল্পের কাজ শেষ না হওয়ায় তীব্র জলকষ্টে দিন কাটাতে হচ্ছে স্থানীয়দের । যা নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায় । যদিও প্রকল্পটি জেলা পরিষদের বলে দায় সেরেছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান । স্থানীয়রা শহীদ মিনার আখ্যা দিয়েছেন প্রকল্পটিকে । অসহায়তার এমনই ঘটনা ঘটল দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের সাফানগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাঁদগঞ্জ এলাকায় ।
এই ঘটনায় বাসিন্দাদের অভিযোগ, ২০২২ সালের নভেম্বরে পঞ্চায়েত নির্বাচনের আগে রীতিমতো ঢাকঢোল পিটিয়ে চাঁদগঞ্জ বাজারে পানীয় জল প্রকল্পের শিলান্যাস হয় । যার প্রকল্প ব্যয় প্রায় নয় লক্ষ টাকা । সৌরবিদ্যুৎ চালিত এই প্রকল্পর ফিতে কেটে আনুষ্ঠানিক সূচনা করেছিলেন জেলা পরিষদের তৎকালীন সভাধিপতি ও পূর্ত কর্মাধ্যক্ষ । প্রকল্পটি তিন মাসের মধ্যে সম্পন্ন করার সময়সীমা বেঁধে দেওয়া হলেও আজও তার কাজ শেষ হয়নি ।
এমনিতেই খরার মরশুম । তার উপর এলাকায় একটি বাদে সব ক’টি টিউবওয়েল বিকল রয়েছে বলেই স্থানীয়দের দাবি । বাধ্য হয়েই কেউ কেউ নিজের খরচে সাবমার্শাল বসিয়ে নিতে পারলেও অসহায় পরিবারগুলি জলকষ্টেই দিন কাটাচ্ছে । দুই বছরেও পানীয় জলের প্রকল্পর কাজ শেষ করে জল সরবরাহ শুরু না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা । জেলা পরিষদের উদাসীনতাতেই এমনটা বলে অভিযোগ সকলের ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

