আগামী মাসেই রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই নির্বাচনের বার্তা দিতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । পাশাপাশি জানা যাচ্ছে, কিছু সরকারি কর্মসূচিও রয়েছে তাঁর ।
আগামী ১লা মার্চ আরামবাগের কালীপুরের স্পোর্টস কমপ্লেক্স মাঠে প্রধানমন্ত্রীর সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে । ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তারই জোরদার প্রস্তুতি । দলীয় সূত্রে জানা যাচ্ছে, ওইদিন দুপুর ১ টায় তাঁর সভা হবে । তার সফরকে ঘিরে প্রশাসনিক মহলে বেড়েছে ব্যস্ততা ।
উল্লেখ্য গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে খুব অল্প মার্জিনে হারে বিজেপি । পাশাপাশি গত বিধানসভা নির্বাচনে এই জেলার ১৮ টি বিধানসভার মধ্যে আরামবাগের ৪ টি বিধানসভাতেই জয়লাভ করে বিজেপি ।
স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে উচ্ছ্বসিত বিজেপি । তবে তৃণমূল মনে করছে, গত বিধানসভাতেও এরাজ্যে অনেক বার এসেছেন তিনি; কিন্তু তাতে কিছু লাভ হয়নি । তাই এবারও লাভ হবে না । রাজ্যে যেভাবে উন্নয়নমূলক কাজ হয়েছে তাতে তৃণমূলই শেষ কথা বলবে বলেই আশাবাদী ঘাসফুল শিবির ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

