আবাস যোজনায় নাম আসলেও মেলেনি টাকা । বরং সেই টাকা পেয়েছেন অন্য কেউ । পাশাপাশি জানা যায়, সরকারি প্রকল্পের আওতায় যেসব জলের কল দেওয়া হয়েছে জলের কল নামেই দেয়া হয়েছে তাতে মেলেনা জল । এমনকি সরকারি প্রকল্পের আওতায় যে বাথরুম দেওয়ার কথা সেই বাথরুমের টাকাও মেলেনি । যারা টাকা পেয়েছেন তাদেরকেও দেওয়া হয়েছে অর্ধেক টাকা । এমনটাই অভিযোগ করছেন দাসপাড়ার বাসিন্দারা ।
কেউ শারীরিকভাবে অক্ষম কেউ আবার ছোট বাচ্চাকে নিয়ে বাড়িতে থাকেন । দেখা যায়, ঝড়ের দাপটে ঘরের অবস্থা একেবারেই বেহাল । ভাঙাচোরা খড়ের ছাউনি বা প্লাস্টিকের ছাউনি দেওয়া ঘরে জীবন কাটে তাঁদের । কোনরকম প্রাকৃতিক দুর্যোগেই যে কোন মুহূর্তে ভেঙে পড়তে পারে সেই সকল ঘর বাড়ি । পঞ্চায়েত প্রধান হাজি সিদ্দিকী মোল্লার কাছে বহুবার তাঁরা অভিযোগ জানিয়েছেন বলেও দাবি করেন তাঁরা ।
তবে অভিযোগ জানালেই তাদের বলা হয় শেখ শাহজাহানের সঙ্গে বা সিরাজুদ্দিনের সঙ্গে কথা বলতে । তবে সেখানে গিয়েও মেলেনি কোন সুরাহা । কয়েক বছর ধরে এভাবেই তাদেরকে অসহায়ের মতো দিন কাটাতে হচ্ছে অভিযোগ করছেন দাসপাড়ার বাসিন্দারা ।
তারা বলছেন জলের কল করে দেওয়ার পর থেকে কলে কোনরকম জল পেতেন না তাঁরা । তবে কয়েক দিন ধরে সংবাদমাধ্যমে প্রতিনিধিরা এখানে আসার পর থেকেই জল দেওয়া শুরু করা হয়েছে । তারা কোনরকম অভিযোগ করলেই তাদেরকে বাড়িছাড়া করে দেওয়ার মতো হুমকি দেওয়া হত । একই সঙ্গে তাঁদের গুজরাটে পাঠিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হত বলে উঠছে অভিযোগ ।
তারা বলছেন যতদিন না পর্যন্ত শেখ শাহজাহান এবং তার দলবল গ্রেফতার হয় ততদিন পর্যন্ত তারা আতঙ্কে রয়েছেন । তারা ভয় পাচ্ছেন যে কোন সময় তাদের বাড়ির উপর চড়াও হতে পারে দুষ্কৃতীরা । এভাবেই সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হয়ে দিনের পর দিন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দাসপাড়ার বাসিন্দারা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

