তদন্তে স্থগিতাদেশ থাকলেও শাহজাহানের গ্রেফতারিতে নেই বাধা!

শেখ শাহজাহানকে গ্রেফতার করতে বাধা নেই । তদন্তে স্থগিতাদেশ বহাল থাকবে এমনটাই জানিয়ে নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । গত ৭ ফেব্রুয়ারির অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশের রায় সংশোধন করে প্রধান বিচারপতি বুধবার জানিয়ে দিয়েছেন তদন্তে স্থগিতাদেশ থাকলেও গ্রেফতারির তে কোন স্থগিতাদেশ নেই । আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা ।

আদালতের নির্দেশ অনুযায়ী শেখ শাহজাহানকে গ্রেফতার করতে কোন বাধা নেই পুলিশের । অথচ ইডি ও সিটের কার্যপ্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দিয়ে রেখেছে আদালত । তার জন্যই পুলিশ কোন কাজ করতে পারছে না । সেই নির্দেশের সংশোধন চেয়ে আদালতে এবার আবেদন করে রাজ্য ।

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল প্রশ্ন, গ্রেফতার তদন্তেরই একটা অংশ । ফলত তদন্তে স্থগিতাদেশ মানেই কাউকে গ্রেফতার করা যায় না । এর পরিপ্রেক্ষিতে প্রধানবিচারপতি বলেন, আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে শাহজাহানের গ্রেফতারিতে কোন স্থগিতাদেশ নেই । কোন একজন জন প্রতিনিধি বলেছেন আদালত গ্রেফতারে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে । আদালত পরিষ্কার জানিয়েছে তদন্তে স্থগিতাদেশ থাকতে পারে কিন্তু গ্রেফতারিতে নিষেধাজ্ঞা নেই ।

এই বিষয়ে ইডির তরফের আইনজীবীর দাবি, পুলিশ যদি তদন্ত করে তবে সমস্ত নথি নষ্ট করার সম্ভবনা থাকবে । তিনি আরও জানান, রাজ্য পুলিশ গ্রেফতার করলে তাঁদের তদন্তে সমস্যা হতে পারে । তাই তিনি সিবিআইকে তদন্তভার দেওয়ার আবেদন জানিয়েছেন এদিন । এই বিষয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পাল্টা প্রশ্ন, সিবিআই-কে কেন তদন্তভার দেওয়া হবে? ইডি-র কি ক্ষমতা নেই শাহজাহানকে ধরার । আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা । সেদিনই তদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যায় ।

এদিন প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, যাঁকে আদালতে হাজির হতে বলা হয়েছে তিনি একজন জন প্রতিনিধি । তিনি বর্তমানে ফেরার হয়ে আছেন । এতে সাধারণ মানুষের কী ধারণা হবে? প্রতিদিন সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে এই ঘটনা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube