নিরাপদ সর্দারের জামিনের মামলায় সামনে এল আশ্চর্যজনক এক তথ্য । জানা যায়, নিরাপদ সর্দারের নামে আগে করা হয় এফআইআর । তার পরে আসে অভিযোগ । এদিন আদালতের নির্দেশ, মঙ্গলবারের মধ্যে নিঃশর্ত জামিনে মুক্তি দিতে হবে প্রাক্তন বাম বিধায়ককে ।
জানা যায়, অভিযুক্তদের অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছিল নিরাপদকে । শিবু হাজরার ও তাঁর ম্যানেজার ভানু সর্দারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন তিনি । শিবু হাজরার মামলায় জামিন পেলেও ভানু সর্দারের অভিযোগের জেরে জেল হেফাজতেই থাকতে হয় তাঁকে ।
নথি খতিয়ে দেখে জানা যায়, নিরাপদর বিরুদ্ধে এফআইআর করা হয় ৯ ফেব্রুয়ারি আর অভিযোগ দায়ের করা হয় ১০ ফেব্রুয়ারি । একই সঙ্গে এহেন পরিস্থিতিতে বিচারকের প্রশ্ন পুলিশের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না ।
মঙ্গলবার তাঁর জামিনের মামলার শুনানি ছিল দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে । এদিন আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় পুলিশকে । একই সঙ্গে আদালত স্পষ্ট জানিয়ে দেয় মঙ্গলবারই নিরাপদ সর্দারকে নিঃশর্ত জামিনে মুক্ত না করলে আদালতে অবমাননার নোটিশ ইস্যু করা হবে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

