দেওয়াল দখলকে কেন্দ্র করে শুরু হল অশান্তি । এই ঘটনায় বিজেপি নেতাকে মারধর ও প্রাণে মেরে দেওয়ার হুমকির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে সোনারপুর উত্তর বিধানসভা এলাকার রানাভুতিয়া ২ নম্বর অঞ্চল এলাকায় ।
এদিনের ঘটনায় জানা যায়, লোকসভা ভোটের আগে এলাকার কয়েকটি দেওয়ালে চুন লাগিয়েছিলেন বিজেপি কর্মীরা । অভিযোগ ওঠে সেই দেওয়ালেই তৃণমূল কংগ্রেস ‘তৃণমূল’ লিখে দেওয়াল দখল করে । এমনকি যে সকল বিজেপি কর্মীরা দেওয়ালে চুন লাগানোর কাজ করেছিলেন তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন ঘসফুল সিবিরের কর্মীরা ।
এলাকার বিজেপি নেতা অমল মণ্ডল দোকানে চা খেতে গেলে তাঁর গায়ে গরম চা ঢেলে দেওয়ার অভিযোগ সামনে আসে । পাশাপাশি মারধরও করা হয় তাঁকে । একই সঙ্গে জানা যায় বিজেপি করলে তাঁকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছিল ।
এই ঘটনা নিয়ে ইতিমধ্যে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অমল মন্ডল সহ এলাকার বিজেপি কর্মীরা । তবে এ বিষয়ে তৃণমূলের তরফ থেকে কোন প্রতিক্রিয়া মেলেনি । ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ আধিকারিকরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

