মেয়ের জন্য দুধ না কিনে ২০০ টাকা দিয়ে মদ খেয়েছিলেন এক যুবক ! সেই মদ ছাড়াতে পুলিশের আইসি তাঁর হাতে তুলে দিলেন ফল ও হরলিক্স-এর বোতল । এমনই এক হৃদয়স্পর্শী ঘটনা ঘটল মুর্শিদাবাদ জেলায় ।
জানা যায়, মেয়ের জন্য দুধ, হরলিক্স ও ফল কিনবে বলে বাড়ি থেকে ২০০ টাকা নিয়ে বেরিয়েছিলেন বাপন ঠাকুর । তিনি পেশায় একজন চালক হলেও মেয়ের জন্য দুধ, হরলিক্স না কিনে মদ্যপান করেছিলেন । মদ্যপান করে কান্দির জীবন্তি এলাকায় ঘুরছিলেন তিনি । কান্দি থানার আইসি মৃনাল সিনহা রাস্তা দিয়ে যাওয়ার সময়ে তাঁর গাড়ির সামনে পড়ে দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন বাপন ।
পরে বিষয়টি কান্দি থানার আইসির নজরে আসতেই তাঁকে তড়িঘড়ি নিয়ে আসা হয়, দিনভর রাখা হয় কান্দি থানাতে । অবশেষে মঙ্গলবার রাতে কান্দি থানার আইসি মৃনাল সিনহা বাপনের সন্তানের জন্য হরলিক্স ও ফল কিনে তুলে দিলেন তার হাতে । এই অভিনব ঘটনার সাক্ষী থাকল কান্দি শহর । পাশাপাশি এও বার্তা দেওয়া হয়, মদ্যপান নয়, পরিবার আগে । নিজের সন্তানের জন্য হরলিক্স এবং ফল না ক্রয় করে মদ্যপান করা মানেই নিজের ক্ষতি করা ।
জানা যায়, মুর্শিদাবাদ জেলার কান্দির লাহাড়পাড়া এলাকার বাসিন্দা বাপন ঠাকুর । পেশায় সে গাড়ির চালক । পরিবারে স্ত্রী ও কন্যা সন্তান রয়েছে । বর্তমানে তার কন্যা অষ্টম শ্রেণির ছাত্রী । বাপনের বিরুদ্ধে অভিযোগ, নিত্যদিন মদ্যপান করে সে বাড়িতে অশান্তি করে । অন্যদিকে, এদিনও বাড়ি থেকে ২০০ টাকা নিয়ে বের হয় সন্তানের জন্য দুধ, হরলিক্স কিনবে বলে । কিন্তু দুধ, হরলিক্স না কিনে মদ্যপান করেছিলেন বাপন ঠাকুর ।
ফলে বিষয়টি জানতে পেরে ব্যবস্থা নেন কান্দি থানার আইসি । বিষয়টি নজরে আসতেই তাঁর হাতে এই ফল ও হরলিক্স তুলে দেওয়া হয় তাঁর পরিবারের জন্য । পাশাপাশি তাকে বাড়ি পাঠানো হয় । তবে আগামী দিনে আর মদ্যপান না করার অঙ্গীকারবদ্ধ হন বাপন ঠাকুর । পাশাপাশি কান্দি থানার পুলিশের এই কর্মকান্ডে বেশ খুশি প্রকাশ করেছেন সকলেই ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

