শিলিগুড়িতে তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার করা হল সাপের বিষ । একই সঙ্গে এদিনের অভিযানে আটক করা হয় একটি চার চাকা গাড়ি ও স্কুটি । পুলিশের হাতে ধৃত ৩ । বুধবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় ।
গোপনে সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত মুরালিগঞ্জে অভিযান চালায় কার্শিয়াঙ ডিভিশনের বাগডোগরা বনদপ্তর ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো । এরপর সেখানে একটি চার চাকা গাড়ি ও স্কুটি আটক করে । একই সঙ্গে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় সাপের বিষ ।
এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করে বনদপ্তর । ধৃতদের নাম মহম্মদ শাহনেওয়াজ, তৌহিদ আলম ও মহম্মদ আজমল । ধৃত তিনজনই উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বাসিন্দা বলে জানা যায় । বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে দু’টি জার উদ্ধার হয়েছে । এবং সেই জার থেকে দুটি থেকে মোট ৩ কেজি ৭৯৮গ্রাম সাপের বিষ উদ্ধার হয়েছে ।
বাংলাদেশ থেকে এই সাপের বিষ হাতবদলের আগেই গ্রেফতার করা হয় অভিযুক্তদের । এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে বনদপ্তর । বুধবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

