লক্ষাধিক টাকা জালিয়াতির অভিযোগে আটক ব্যাঙ্কের গ্রাহক সেবা কেন্দ্র অপারেটর

পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভার হেঁড়িয়াতে অবস্থিত একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক সেবা কেন্দ্রে লক্ষ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগ তুলেছেন ব্যাঙ্কের গ্রাহকরা । গ্রাহকের ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি করে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে সিএসপি অপারেটরের বিরুদ্ধে । মঙ্গলবার অভিযুক্তকে আটক করে পুলিশ ।

জালিয়াতি ধরা পড়তেই অভিযুক্তকে ধরে গ্রাহকরা । অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় হেঁড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ । জানা গিয়েছে ব্যাঙ্কের গ্রাহক সেবা কেন্দ্রে টাকা জমা দিতে এলে কখন ‘সার্ভার ডাউন’ বা কখন ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হয়নি এই বলে দফায় দফায় ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেওয়া হত । পরে দেখা যায় অ্যাকাউন্ট থেকে দফায় দফায় টাকা তোলা হয়েছে । আবার কারোর কারোর টাকা নগদ জমা নেওয়া হলেও অ্যাকাউন্টে জমা পড়ত না সেই সব টাকা । গ্রাহকরা গ্রাহক সেবা কেন্দ্র অপারেটরকে জালিয়াতির কথা জিজ্ঞেস করলে সে তা অস্বীকার করে ।

এরপরই পুলিশের দ্বারস্থ হন অভিযোগকারীরা । তারপর অভিযুক্তকে আটক করে পুলিশ । জানা গিয়েছে, প্রায় শতাধিক গ্রাহকের কাছ থেকে ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি করে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে । লক্ষ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগে আটক করা হয় ব্যাঙ্কের গ্রাহক সেবা কেন্দ্র অপারেটরকে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube