মুর্শিদাবাদ জেলার সাগরদিঘিতে নাকা চেকিং করার সময় উদ্ধার হল গাঁজা । গাঁজা সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল সাগরদিঘি থানার পুলিশ । বুধবারের এই ঘটনায় ধৃতরা হলেন ৫৪ বছরের নিখিল সরকার ও ২৪ বছরের শেখর দাস ।পুলিশ সূত্রে আরও জানা যায়, নিখিল সরকারের বাড়ি ইটাহার থানা এলাকায় ও শেখর দাসের বাড়ি দত্তপুকুর থানা এলাকায় ।
এদিনের ঘটনায় জানা যায়, গোপণ সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে সাগরদিঘি থানার পুলিশ মোরগ্রাম সংলগ্ন এলাকায় অভিযান চালায় । এরপর সেখানে দুই ব্যক্তির উপর সন্দেহ হওয়ায় পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করা শুরু করে । এরই মধ্যে তাদের কাছে থাকা দু’টি ব্যাগ থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয় ।
পুলিশ সূত্রে খবর, তারা উত্তরবঙ্গের দিক থেকে বাসে চেপে আসছিল । এরপর মোড়গ্রামে তারা বাস থেকে নেমে পড়ে এবং অন্য কোন বাসে চেপে তারা বারাসতের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল । কিন্তু তার আগেই পুলিশ ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং তাদের কাছে থাকা ব্যগ থেকে ১৭ কেজি গাজা উদ্ধার করে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

