আবারও শহরে দেখা গেল অগ্নিকাণ্ড । মঙ্গলবার সকাল ৮ টা ১০ মিনিট নাগাদ কাদাপাড়ার ক্যালকাটা জুট মিলের গুদাম ঘরে আগুন লাগে । ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০ টি ইঞ্জিন । আজ ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকলের দশটি ইঞ্জিন এসে পৌঁছেছে ।
ইতিমধ্যে, গোটা এলাকা ঢেকে গেছে কালো ধোঁয়ায় । পাশে ঘনবসতি অঞ্চল হওয়ার কারণে অত্যন্ত তৎপরতার সঙ্গে দমকলকে কাজ করতে হয় । এদিনের ঘটনায় জানা যায়, এই গুদাম ঘরে প্রচুর পরিমাণে পাট মজুদ ছিল । সেই কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে । পাট দাহ্য পদার্থ হওয়ার জেরে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের যথেষ্ট বেগ পেতে হয় ।
যদিও বা গুদামঘর হওয়ার কারণে এখনও পর্যন্ত হতাহতের কোনও ঘটনা ঘটেনি । ভেতরে কোনরকম ইলেকট্রিক পরিষেবাও ছিল না বলেই জানা যাচ্ছে । কী কারণে আগুন লাগে এদিন তা এখনও পর্যন্ত জানা যায়নি ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

