শুভেন্দুগড় নন্দীগ্রামে যাচ্ছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বুধবার, কুণাল ঘোষ নির্যাতিতার সঙ্গে দেখা করবেন এবং পরে তাঁকে নিয়ে থানায় যাবেন বলেই সূত্রের খবর।
প্রসঙ্গত, ১০০ দিনের কাজের বকেয়া টাকা সংক্রান্ত সমস্যা সমাধানে চালু হওয়া তৃণমূলের সহায়তা কেন্দ্রে হামলা চালিয়েছিল একদল লোক। ভেঙে দেওয়া হয়েছে অস্থায়ী শিবিরের চেয়ার-টেবিল। সোমবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের ওই ঘটনা ঘিয়ে শুরু হয়েছে রাজনৈতিক শোরগোল। এ নিয়ে সমাজমাধ্যমে অভিষেক লেখেন “দিল্লির জমিদাররা এবং তাদের চাটুকারেরা বাংলার মানুষকে চিরকালের বঞ্চনার মধ্যে রাখতে অনড়। এই জমিদারদের বিরুদ্ধে ১০ বছরের ক্রমাগত অন্যায়, যন্ত্রণা এবং আমাদের যা সঠিক তা আটকে রাখার পাঠ শেখানোর সময় এসেছে।”
প্রসঙ্গত, তৃণমূলের সহায়তা কেন্দ্রে ভাঙচুরের অভিযোগ ওঠে নন্দীগ্রামে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ। গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার তেখালি বাজারে তৃণমূলের পক্ষ থেকে ১০০ দিনের কাজের সহায়তা কেন্দ্র খোলা হয়েছিল। সকাল থেকে সেখানে তৃণমূলের কর্মীরা কাজ করছিলেন।
তাঁদের অভিযোগ, ওই সহায়তা কেন্দ্রে বিজেপির কর্মীরা গিয়ে হামলা চালায়। ভাঙচুর করা হয় চেয়ার-টেবিল। গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল নেত্রীকে মারধর করা হয়েছে। এই ঘটনায় নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করে তৃণমূল।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

