অশোকনগরে তৃণমূলের উপপ্রধান বিজন দাসকে গুলি করে খুনের ঘটনায় গ্রেফতার করা হল ২ ব্যক্তিকে । ধৃতরা এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত । ধৃতরা হল পলাশ শর্মা ও তুহিন দত্ত । তাদের ১৪ দিনের পুলিশ হেফাজত চেয়ে মঙ্গলবার বারাসাত আদালতে পাঠানো হয় । পাশাপাশি তৃণমূল উপপ্রধান বিজন দাসের খুনের ঘটনায় CID তদন্তের দাবি তুলে ইতিমধ্যেই বড় বড় ব্যানার পড়ে গুমা এলাকা জুড়ে ।
তৃণমূল নেতা তথা গুমা ১ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাসকে গুলি করে খুনের ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতে গুমা এলাকার বিভিন্ন জায়গায় CID তদন্তের দাবি তুলে বড় বড় ব্যানার টাঙানো হয় ।আর সেই ব্যানারে উপপ্রধানের মৃত্যু নিয়ে কোথাও CID তদন্তের দাবি তোলা হয়েছে তো কোথাও আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জির হস্তক্ষেপের দাবি তুলেছেন গুমার বাসিন্দারা ।
অন্যদিকে এই প্রসঙ্গে জানা যায়, উপপ্রধান খুনে এফআইআর-এ পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামী সহ কয়েকজনের নাম রয়েছে । নিউজ টাইমকে একথা জানালেন অশোকনগরে আততায়ীর গুলিতে নিহত উপপ্রধান বিজন দাসের মেয়ে কোয়েনা দাস ।
এদিন তিনি জানান, গভীর ষড়যন্ত্র করে তার বাবাকে খুন করা হয়েছে । মূল অভিযুক্ত গৌতম দাসের একার পক্ষে এ কাজ করা সম্ভব নয় । তিনি অভিযুক্তদের কঠিন শাস্তির দাবি তুলেছেন । পুলিশ তদন্ত করলেও এলাকার নাগরিকদের তরফে এলাকায় একাধিক পোস্টার ব্যানার লাগিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পাশাপাশি সিআইডি তদন্তের দাবি জানানো হয়েছে ।
এই বিষয়ে প্রধান অবশ্য বলেছেন তার সঙ্গে মতবিরোধ থাকতে পারে কিন্তু এমন কাজে তিনি যুক্ত নন । তবে তদন্তে তাঁকে ডাকা হলে তিনি সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন । মূল অভিযুক্ত অধরা থাকলেও এখনও পর্যন্ত বিজন খুনে যে পলাশ শর্মা ও তুহিন দত্তকে গ্রেফতার করা হয়েছে তারা দুজনেই এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত । এমনকি তুহিন দত্ত ছিলেন বিজনের ছায়াসঙ্গী । তুহিনের বাড়িতেই বিজনকে গুলি করে খুন করা হয় বলে জানা যায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

