উচ্চমাধ্যমিকের পরীক্ষা শেষ হওয়ার পরই বোমার আওয়াজে কেঁপে উঠল স্কুল । মঙ্গলবার ভাঙ্গড়ের একটি স্কুলের বাথরুম থেকে প্রচণ্ড আওয়াজ আসে বলে খবর । ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় বোমার সুতলিও । ঘটনাস্থলে পৌঁছয় ভাঙড় থানার পুলিশ ।
পরীক্ষার পর কোন ছাত্র এই ঘটনা ঘটিয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে । এদিনের এমন এক ঘটনার জেরে স্কুল ও স্কুল চত্বরে ছড়িয়েছে আতঙ্ক । স্বাভাবিকভাবেই যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়ে পড়ুয়ারাও ।
পাশাপাশি জানা যায় এদিন উচ্চমাধ্যমিক পরীক্ষার পর স্কুলে চলছিল একাদশ শ্রেণির পরীক্ষা । এরই মধ্যে বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন সকলে । তবে পরিষ্কার করে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি । ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে ভাঙড় থানার পুলিশ ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

