সন্দেশখালিতে এবার ফিরিয়ে দেওয়া হল একাধিক জমি । এখনও পর্যন্ত মোট ৬১ জনকে তাঁদের জমি ফিরিয়ে দিল প্রশাসন । মঙ্গলবার জমি ফেরত দেওয়ার প্রক্রিয়ায় কার্যত আরও একধাপ এগোল প্রশাসন ।
এদিন প্রথম ধাপে জোর করে দখল করে নেওয়া জমি ফিরিয়ে দেওয়া প্রক্রিয়াটি শুরু করা হয় । প্রথম ধাপে ৬১ টি জমির মালিকের নামের তালিকা প্রকাশ করে প্রশাসন । যে সকল বাসিন্দাদের জমি জোর করে কেড়ে নেওয়া হয়েছে বলে দাবি উঠছে, সঠিক প্রমাণ দিলে তাঁরা তাঁদের খোওয়া যাওয়া জমি ফেরত পাবেন বলেই জানানো হয় ।
প্রসঙ্গত, শেখ শাহজাহান ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে একাধিক অভিযোগের মধ্যে উঠে এসেছিল জমি দখল করার অভিযোগও । সন্দেশখালি গ্রামের একাধিক বাসিন্দারা অভিযোগ তুলেছিলেন তাঁদের জমি জবরদখল করে নিয়েছিল শেখ শাহজাহান ও তাঁর অনুগামীরা । সন্দেশখালির উত্তপ্ত পরিবেশের মধ্যে এমন অভিযোগ ওঠার পর জমি ফেরত দেওয়ার কথা জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে । ইতিমধ্যেই সেই প্রক্রিয়াও শুরু করে দিয়েছিল সরকার ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

