সন্দেশখালি যাওয়ার পথে গ্রেফতার আইএসএফ নেতা ও ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী । মঙ্গলবার সন্ত্রস্ত সন্দেশখালি পরিদর্শনে যাচ্ছিলেন নওশাদ । সায়েন্স সিটির কাছে পৌঁছতেই পুলিশি বাধার মুখে পড়েন তিনি । পুলিশের সঙ্গে বচসার পরেই গ্রেফতার করা হয় তাঁকে ।
এদিন তাঁকে গ্রেফতার কর প্রগতি ময়দান থানা । সন্দেশখালি বিভিন্ন জায়গায় এখনও ১৪৪ ধারা বলবৎ রয়েছে । পুলিশের দাবি, সেই সমস্ত জায়গায় নওশাদ সিদ্দিকী গেলে আবার নতুন করে অশান্ত হয়ে যেতে পারে পরিবেশ । তাই যে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সিআরপিসি ১৫১ ধারা প্রয়োগের মধ্য দিয়ে, পুলিশ আধিকারিকরা যে কোনো ব্যক্তিকেই যে কোন স্থান থেকেই গ্রেফতার করতে পারেন বলে জানান ।
পুলিশ সূত্রে জানা যায় সিআরপিসি ১৫১ ধারায় গ্রেফতার হন নওশাদ । গ্রেফতারির পর প্রিজন ভ্যানে তুলে লালবাজারে নিয়ে যাওয়া হয় নওশাদকে। লালবাজারে নিয়ে যাওয়া হয় তাঁকে । এটি মূলত প্রিভেনটিভ অ্যারেস্ট । এই ধারা প্রয়োগ করা হলে যে কোন ব্যক্তি শর্তসাপেক্ষে লালবাজার থেকে বন্ডে সই করে জামিন পেয়ে যাবেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

