মুর্শিদাবাদ জেলার সুতিতে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা । মঙ্গলবার পরীক্ষা দিতে গিয়ে মৃত্যু হল এক উচ্চ মাধ্যমিক ছাত্রের । পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রীতম দাস নামের ওই ছাত্র, মুরালিপুকুর হাই স্কুলের দ্বাদশ শ্রেণিতের পড়ত । ছোট থেকে মেধাবী ছাত্র হিসাবেই পরিচিত ছিল । বিশেষভাবে সক্ষম ওই ছাত্র সব বাধা অতিক্রম করেই পড়াশোনা চালিয়ে যেত ।
প্রীতম দাস মুরালিপুকুর হাই স্কুলের ছাত্র । তাঁর উচ্চমাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়ে অরঙ্গবাদ হাইস্কুলে । পাশাপাশি জানা যায় প্রীতম দাস ছোট থেকেই শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম হলেও মনের জোর আর মনের সাহস নিয়ে সে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসে সে ।
আজ মঙ্গলবার ইতিহাস পরীক্ষা চলাকালীন হঠাৎ করেই সেন্টারের মধ্যে অসুস্থ বোধ করে সে । তড়িঘড়ি স্কুল কর্তৃপক্ষ ও তাঁর বাবা তাকে নিয়ে যায় মহিশাইল ব্লক স্বাস্থ্যকেন্দ্রে । ব্লক স্বাস্থকেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবারে । কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোক জন । ঘটনাস্থলে আসেন উচ্চ মাধ্যমিক কাউন্সিলের জয়েন্ট কনভেনার আশরাফ রাজবী ।এছাড়াও ঘটনাস্থলে আসেন সুতি থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

