জঙ্গলমহলের জেলা সফরে আজ মঙ্গলবার পুরুলিয়ায় পৌঁছবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন তিনি পুরুলিয়া শহর সংলগ্ন শিমুলিয়া ব্যাটারি গ্রাউন্ডে দুপুর ১ টায় একটি প্রশাসনিক সভায় যোগ দেবেন বলে জানা যায় ।
দুর্গাপুর থেকে আকাশ পথে মুখ্যমন্ত্রী পুরুলিয়া এসে পৌঁছবেন দুপুর ১২টা ৩০ মিনিট নাগাদ । হেলিপ্যাড থেকে তিনি সোজা মাঠে পৌঁছাবেন বলেই খবর । সেখানে শুরু হবে আজকের প্রশাসনিক সভার কাজ । পাশাপাশি প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে এদিন তিনি জেলার এক গুচ্ছ প্রকল্পের প্রধান এবং একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন । এছাড়াও বিভিন্ন প্রকল্প থেকে উপভোক্তাদের হাতে পরিষেবা প্রদান করবেন তিনি ।
দীর্ঘদিন পর মুখ্যমন্ত্রীর এই জেলা সফর ঘিরে উন্মাদনা রয়েছে তুঙ্গে । জেলার মানুষ মুখিয়ে রয়েছেন এদিন তিনি নতুন কী প্রকল্প ঘোষণা করেন সেদিকেই । অন্যদিকে মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে প্রশাসনিক তৎপরতা একেবারেই তুঙ্গে । কড়া পুলিশি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সভাস্থল সহ সংলগ্ন এলাকাও । এদিনের এই সভা শেষে তিনি বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা হবেন বলেও জানা যায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

