অমৃত ভারত স্টেশন প্রকল্পের আয়োতায় এবার যুক্ত হল রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার এবনগাঁ স্টেশন । বনগাঁ জংশন স্টেশনকে যুক্ত করে তার জন্য বরাদ্দ করা হয় ২৮ কোটি টাকা । সোমবার ভার্চুয়ালি তার শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।
প্রসঙ্গত উল্লেখ্য আগেই চাঁদপাড়া স্টেশনকে অমৃত ভারত স্টেশনের আয়োতায় আনা হয়েছিল । এবার বনগাঁ জংশন স্টেশনকে যুক্ত করা হল অমৃত ভারত স্টেশনে । সোমবার ভার্চুয়ালি তার শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । বনগাঁয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, বিধায়ক স্বপন মজুমদার, অশোক কীর্তনীয়া ও ডিআরএম দীপক নিগম । এদিন বনগাঁ স্টেশন, বনগাঁয় আন্ডারপাস, ঠাকুরনগরে দু’টি আণ্ডারপাসের শিলান্যাস করা হয় ।
রেল সূত্রে জানা গিয়েছে, বনগাঁ স্টেশনের সার্বিক উন্নয়নের জন্য মোট ২৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে । ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে কাজ সম্পূর্ণ করা হবে বলে জানিয়েছেন ডিআরএম দীপক নিগম । তিনি আরও বলেন, শিয়ালদহ ডিভিশনে ১৪৫ টি অন প্রডাক্ট অন স্টেশনের স্টল বসবে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

