শাহজাহানকে গ্রেফতার করতে বাধা নেই পুলিশের, জানাল আদালত

সন্দেশখালির ত্রাস শেখ শাহজাহানকে গ্রেফতার করতে রাজ্য পুলিশের কোনও বাধা নেই বলেই জানিয়ে দিল আদালত । কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সোমবার জানিয়ে দেয় শাহজাহানের গ্রেফতারির উপর কোনও স্থগিতাদেশ নেই ।

সন্দেশখালির বেতাজ বাদশাহ শেখ শাহজাহান সংক্রান্ত মামলার শুনানিতে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের স্পষ্ট বক্তব্য, ইডি-র মামলাটিতে সিট গঠনের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল; তবে শেখ শাহজাহানকে গ্রেফতার করার উপর কোনও স্থগিতাদেশ বা কোনরূপ বাধা দেয়নি আদালত । একই সঙ্গে এই মামলায় পার্টি করা হয় রাজ্য পুলিশ, ইডি, সিবিআই, ও শেখ শাহজাহানকে ।

এদিন জবরদস্তি জমি দখল ও নারী নির্যাতন সহ একাধিক অভিযোগ মেনে নেয় রাজ্য । অ্যাডভকেট জেনারাল কিশোর দত্ত জানান, সন্দেশখালিতে মোট ৪৮টি মামলাতে ৪৭টি মামলাতে চার্জশিট গঠন করা হয়ে গিয়েছে । এখন দেখার বিষয় এত কিছুর পরও খাঁচাবন্দি হবে ‘সন্দেশখালির বাঘ’?

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube