শেখ শাহজাহান সহ তাঁর কিছু ঘনিষ্ঠ ব্যাক্তিদের নামে এফআইআর দায়ের করল পুলিশ । গত ১৯ ফেব্রুয়ারি গ্রামের এক মহিলার জমা করা লিখিত অভিযোগের ভিত্তিতেই নতুন মামলা দায়ের করা হয়েছে ।
সূত্রের খবর, শ্লীলতাহানি, ভয় দেখানো সহ একাধিক অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে তাঁর নামে । শেখ শাহজাহানের বিরুদ্ধে নতুন এফআইআর-এর বিষয়ে প্রশ্ন করা হয় বসিরহাট পুলিশ জেলার এসপি মেহদি হাসানকে । পুলিশ সুপারও জানিয়েছেন, ‘হ্যাঁ ,এফআইআর হয়েছে । আমরা অভিযোগ পেয়েছি । গতকাল পর্যন্ত অভিযোগগুলি আমরা দেখছি । যে যে ক্ষেত্রে পদক্ষেপ করার মতো ইনপুট রয়েছে, সেই সব ক্ষেত্রে আমরা এফআইআর করছি’ ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

