লোকসভা নির্বাচনের আগেই জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী । সোমবার দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পুরুলিয়া ও বাঁকুড়ায় রয়েছে তাঁর একাধিক কর্মসূচী । জানা যায় ঝাড়গ্রামেও একটি অনুষ্ঠান রয়েছে তাঁর ।
নবান্ন সূত্রে জানা যায়, মঙ্গলবার পুরুলিয়া, বুধবার বাঁকুড়া ও বৃহস্পতিবারে ঝাড়গ্রামে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি । বিভিন্ন কর্মসূচীতে সরকারি সুবিধা প্রদান করবেন তিনি, এমনটাও জানা যাচ্ছে । সোমবার তিনি দুর্গাপুরে থাকবেন । তবে আগামিকাল থেকে শুরু হবে তাঁর সকল কর্মসূচী ।
মূলত জানা যাচ্ছে গতবারের লোকসভা নির্বাচনে শাসকদলের ফল আশানুরূপ ছিল না । তাই মুখ্যমন্ত্রী এবারে জঙ্গল্মহলের দিকে এবারে বিশেষ নজর দিচ্ছেন বলেই জানা যায় । জঙ্গলমহলে মাওবাদী সমস্যা সমাধান করে ২০১৬ সালে সরকারি তরফ থেকে একটি পুস্তিকা প্রকাশ করে জানানো হয়েছিও ‘জঙ্গলমহল হাসছে’ । এমনকি বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে সেখানকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছিল । তাও গতবারের লোকসভা নির্বাচনে শাসকদলের ফল আশানুরূপ হয়নি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

