স্বঘোষণায় প্রার্থীপদের জল্পনা উস্কে দিলেন দেবশ্রী চৌধুরী, কটাক্ষ করতে ছাড়ল না শাসকদল

স্বঘোষণায় প্রার্থীপদের জল্পনা উস্কে দিলেন সাংসদ দেবশ্রী চৌধুরী । এই ঘোষণার পরই শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা । এই ঘটনায় তৃণমূল বলছে, কনফিডেন্সের অভাব । পাল্টা বিজেপি জেলা সভাপতি বলছেন, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তিনি, এই ধরণের নির্দেশ তিনি আগেভাগে পেতেই পারেন ।

ঘোষণা হয়নি ভোটের দিনক্ষণ, ঘোষণা হয়নি প্রার্থী তালিকাও । তবে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার আগেই নিজের এলাকায় নির্বাচনী প্রক্রিয়া শুরুর কথা জানালেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী । আর এই স্বঘোষিত প্রার্থীপদের জল্পনা উস্কে দিতেই শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা । রায়গঞ্জে বিজেপি’র প্রার্থী কে হচ্ছে? এই প্রশ্নে সাংসদ বলেন, “প্রার্থীপদ ঠিক করে কেন্দ্রীয় কমিটি । তবে আমি প্রার্থী হচ্ছি না এই ধরণের কোন নির্দেশ আসেনি বরং আমাকে নির্বাচনী প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছে কেন্দ্রীয় কমিটি”।

আর এই বক্তব্যকে ঘিরেই শুরু রাজনৈতিক জল্পনা । সাংসদ নিজেই তাঁর এলাকার প্রার্থী পদ ঘোষণা করছেন বলে সুর চড়িয়েছে তৃণমূল । সারা বছর কাজ না করে এখন নিজেকে হাইলাইট করতে প্রার্থীপদ ঘোষণা করতে হচ্ছে বলে আক্রমণ করেছে তৃণমূল । তৃণমূলের জেলা সহ সভাপতি অরিন্দম সরকার বলেন, “সাংসদের কনফিডেন্সের অভাবের কারণে প্রার্থী পদ ঘোষণা করতে হচ্ছে নিজে থেকেই ।কেন্দ্রীয় কোন কাজই রায়গঞ্জ লোকসভাতে হয়নি, তাই এধরনের মন্তব্য করছেন সাংসদ” ।

যদিও এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি, বাসুদেব সরকার প্রার্থীপদ ঘোষণা কেন্দ্রীয় কমিটির ঘাড়েই চাপিয়েছেন । তবে সাংসদের করা মন্তব্যে তিনি বলেন, “সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন । স্বাভাবিক ভাবেই কোথায় কী কথা হয় তা বলতে পারব না । আদার ব্যাপারি হয়ে জাহাজের খবর নেওয়া হয়তো ঠিক হবে না । তবে প্রার্থী কে হবে তা ঠিক করবে কেন্দ্রীয় নির্বাচন কমিটি । তবে বিরোধীদের করা আক্রমণে জেলা সভাপতি বলেন, “বিরোধীরা ভয় পেয়েছে তাই এমন মন্তব্য করছে” ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube