অভিযোগ দায়ের করতে চেয়ে আদালতে রাজ্য! ‘অভিযুক্ত’ কে?

এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির নামে এফআইআর দায়ের করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য । সাম্প্রদায়িক মন্তব্য করার জন্য সোমবার নাম না করে বিরোধী দলনেতার নামে এফআইআর দায়ের করার জন্য আদালতের দ্বারস্থ হল রাজ্য । সেই মর্মে রাজ্যের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন ।

আদালতের নির্দেশ অনুযায়ী জানা যায়, এক নেতার নামে এফআইআর দায়ের করতে গেলে প্রয়োজন আদালতের অনুমতির । সেই মর্মেই মামলা দায়ের করার আবেদন জানান রাজ্যের আইনজীবী । এই মামলা শোনার এক্তিয়ার রয়েছে বিচারপতি জয় সেনগুপ্তর । রাজ্যের আইনজীবীর আবেদন তবে উনি এখন না থাকায় এই মামলা শোনার জন্য বেঞ্চ ঠিক করে দেওয়ার আবেদন জানায় রাজ্যের আইনজীবী ।

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন রাজ্যের আইনজীবী । আদালতের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম জানান, আগামিকাল অর্থাৎ মঙ্গলবার এই মামলার শুনানি হবে । ভার্চুয়ালি এই মামলাটির শুনানি হবে বলে খবর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube