বাইপাসের ধারে, আনন্দপুরে একটি মেলার মাঠে ভয়াবহ আগুন লাগে । রবিবার বেলা ১১টা নাগাদ আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা । তার পরই বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালর কাছে ঝুপড়িতে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা । প্রথমে ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন পৌঁছলেও পরবর্তীকালে ১১ টি ইঞ্জিন সেখানে পৌঁছয় । এদিনের ঘটনায় দীর্ঘদিন পর ব্যাবহার করা হয় ফায়ার ফাইটটিং ‘Robot system’ ।
রবিবার বাইপাসের ধারে, রুবির কাছে আনন্দপুরে একটি মেলার মাঠে ভয়াবহ আগুন লাগে । প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪ টি ইঞ্চিন । মেলার মাঠের ঝুপড়িতে আগুন লেগে ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায় । এদিনের ঘটনায় জানা যায় ঝুপড়িতে একাধিক ঘরে আগুন ছড়িয়ে পড়ে । অগ্নিকাণ্ডের জেরে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে । তবে এখনও পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায় । এদিন আগুন লাগার পর মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা প্রায় গোটা ঝুপড়িকে গ্রাস করে । কালো ধোঁয়ায় ঢেকে যায় বাইপাস সংলগ্ন বিস্তীর্ণ এলাকা । ইতিমধ্যে একের পর এক বিস্ফোরণের শব্দ পাওয়া যায় । স্থানীয়দের দাবি অনুযায়ী ঝুপড়িতে থাকা সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে এদিন । দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রাও ।
তবে এদিনের অগ্নিকাণ্ডের ঘটনায় কী থেকে আগুন লাগে তা এখনও স্পষ্ট নয় । কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা । আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন স্থানীয় বাসিন্দারা ।কীভাবে ওই ঝুপড়িতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয় । আগুন নিয়ন্ত্রণে আনাই আপাতত প্রাথমিক লক্ষ্য দমকলকর্মীদের । কারণ, আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে । চোখের সামনে বাসস্থানে অগ্নিকাণ্ড দেখে মাথায় হাত বাসিন্দাদের । জানা যায় প্রায় ৭০ খানা ঝুপড়ি রয়েছে ওই স্থানে ।
এদিনের ঘটনায় দীর্ঘদিন পর ব্যাবহার করা হয় ফায়ার ফাইটটিং ‘Robot system’ । দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা যায় । তারপর কুলিং প্রসেস চলে বলেও খবর । ডিজি ফায়ার জানান, ‘যেহেতু রোবোটিক্স সিস্টেম দ্রুত কাজ করে এবং অনেকক্ষন সময় ধরে কাজ করে তাই এটা নিয়ে আসা হয়েছে । পশ্চিমবঙ্গ মোট ৪ টি ফায়ার ফাইটিং রোবট সিস্টেম রয়েছে, যেগুলোর খরচ অনেক বেশি। তাই সবজায়গায় নিয়ে আসা হয়না; তবে যেখানে দরকার হয় সেখানে নিয়ে আসা হয়’ । এদিন ঘটনাস্থলে পৌঁছন বিধায়ক জাভেদ আহমেদ খান, কলকাতা কর্পোরেশনের ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত কুমার ঘোষ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

