সন্দেশখালি নয়, বাঁকুড়ায় যাবেন মুখ্যমন্ত্রী! প্রতিবাদে বিজেপির মহিলা মোর্চা

সন্দেশখালি না গিয়ে বাঁকুড়ায় সফর করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি জঙ্গলমহল সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী । এই বিষয়টিকেই হাতিয়ার করে রবিবার ঝাঁটা জুতো নিয়ে মিছিল করে পথে নামলেন বিজেপির মহিলা মোর্চার কর্মীরা ।

সন্দেশখালিতে একের পর এক তৃণমূল নেতাদের বিরুদ্ধে নারী নির্যাতনের বিষয় সামনে এসেছে । তৃণমূলের অভিযুক্তদের শাস্তির দাবিতে উত্তাল হয়েছে সন্দেশখালি । এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী সন্দেশখালি না গিয়ে যাচ্ছেন বাঁকুড়া সফরে । এরই প্রতিবাদে হাতে ঝাঁটা ও জুতো নিয়ে বাঁকুড়া শহরে মিছিল করলেন বিজেপির মহিলা মোর্চার কর্মীরা । তৃণমূল নেতাদের একের পর এক দুর্নীতি ও অত্যাচারের ঘটনায় গত কয়েক সপ্তাহ ধরে উত্তপ্ত হয়ে রয়েছে সন্দেশখালি । এদিন মহিলারা রাস্তায় নেমে তৃণমূল নেতাদের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছেন । সেখানে বিরোধী নেতৃত্ব যাওয়ার চেষ্টা করলেই রাজ্যের পুলিশ বাধা দিচ্ছে অথচ রাজ্যের মন্ত্রীদেরকে বিনা বাধায় সেখানে যেতে দিচ্ছে পুলিশ ।

পরিস্থিতি যখন এমন হয়ে রয়েছে, তখন সন্দেশখালি কান্ড নিয়ে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ বারেবারে দাবি করে আসছে বিরোধীরা । কিন্তু মুখ্যমন্ত্রী সে ব্যাপারে হস্তক্ষেপ না করে আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি জঙ্গলমহল সফরে যাচ্ছেন । এরই প্রতিবাদে রবিবার রাস্তায় নামল বিজেপির মহিলা মোর্চার কর্মীরা । মহিলা মোর্চার কর্মীরা আজ হাতে ঝাঁটা জুতো নিয়ে বাঁকুড়ার রামপুর থেকে মাচানতলা, স্কুলডাঙ্গা হয়ে ফের রামপুর পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন । মিছিল থেকে অবিলম্বে শেখ শাহজাহান সহ সন্দেশখালি কান্ডে অভিযুক্ত তৃনমূল নেতাদের দ্রুত গ্রেফতারের দাবিও জানানো হয় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube