ঘূর্ণাবর্তের জেরেই কি বৃষ্টির পূর্বাভাস?

উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি বিপরীত ঘূর্ণাবর্ত । ছত্তিশগঢ়ের উপর তৈরি হয়েছে দ্বিতীয় ঘূর্ণাবর্ত । একটি পশ্চিমী ঝঞ্ঝা আজ সোমবার ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে ।

পশ্চিমের জেলায় আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে । গাঙ্গেয় সহ বাকি দক্ষিণবঙ্গে আজ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে । কাল অর্থাৎ মঙ্গলবার আবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে । দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাল । পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রাম জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কাল ।

উত্তরবঙ্গে আজ ও কাল মূলত শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে । তাপমাত্রা ক্রমশ বাড়বে বলেই জানাচ্ছে হাওয়া অফিস । বুধবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে । অন্যদিকে কলকাতা মহানগরে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে । মঙ্গলবার ও বুধবার বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে । তাপমাত্রা ধাপে ধাপে বাড়বে বলেই খবর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube