বসন্তে অকাল বর্ষণ! কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

কলকাতায় রবিবার সকালটা শুরু হয়েছে মেঘলা আকাশ দিয়েই । গত কয়েকদিন ধরেই ভরা বসন্তে অকাল বর্ষণে বাংলার বহু জেলা ভিজেছে । শনিবার বিকেলে ও সন্ধ্যায় বৃষ্টি হয়েছে তিলোত্তমা ও সংলগ্ন এলাকাতেও । বৃষ্টি- ঘূর্ণাবর্তের সঙ্গে বিপরীতমুখী সাইক্লোন বাংলায় এই বৃষ্টি চালিয়ে যাচ্ছে । হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী দিনেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বর্ষণের সম্ভাবনা রয়েছে ।

দক্ষিণবঙ্গে নতুন সপ্তাহে রয়েছে বৃষ্টির পূর্বাভাস । হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিমের জেলাগুলিতে । তবে দক্ষিণের বেশিরভাগ জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে । যদিও মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে । দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । হাওয়া অফিস বলছে, রবিবার সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে । সোমবার বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরে । মঙ্গলবার ফের দক্ষিণবঙ্গ জুড়েই হাল্কা বৃষ্টি হতে পারে ।

আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি থাকবে । দার্জিলিং, দুই দিনাজপুর, মালদহ, কোচবিহারে এই সম্ভাবনা বেশি রয়েছে । নির্দিষ্ট করে বললে, রবিবার দার্জিলিং ও কালিম্পঙের কিছু এলাকায় দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে । ২৭ তারিখ ও ২৮ তারিখ শুধুমাত্র দার্জিলিংয়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

নতুন সপ্তাহে কেমন থাকবে গরম? রাজ্য জুড়ে ক্রমশ বাড়ছে তাপমাত্রা । ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে । তবে হাওয়া অফিস বলছে, সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই । উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস পাওয়া যায়নি ।

অন্যদিকে কলকাতার আবহাওয়া সম্বন্ধে হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে । কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৯ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে । আজ, রবিবার, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১ ডিগ্রি ওপরে রয়েছে । কলকাতায় এদিন হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে । সন্ধে বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে । আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে । সেইসঙ্গে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হবে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube