মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে তৃণমূলের সহায়তা শিবির চলাকালীন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে ! রবিবারের এই ঘটনায় আহত হন ২ জন ব্যক্তি । আহতদের নাম ইসারুল সেখ ও শাহাবুদ্দিন সেখ । স্থানীয় সূত্রে খবর পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই মূলত এলাকা দখল করাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর বিবাদ । এদিন সহায়তা কেন্দ্রে বচসার জেরে অশান্তির সৃষ্টি হয় বলে খবর ।
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত হয়ে উঠল জঙ্গিপুর তৃণমূল সাংগঠনিক জেলা । এই ঘটনায় জানা যায়, রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত লালখানদিয়ার এলাকায় ১০০ দিনের কাজ নিয়ে তৃণমূলের সহায়তা শিবির চলছিল । তখনই তৃণমূলের নব তৃণমূল ও পুরনো তৃণমূল গোষ্ঠীর মধ্যে বিবাদ তৈরি হয় । এই ঘটনায় দুই পক্ষের মোট ২ জন আহত হন । চিকিৎসার জন্য দুই জনকে ভর্তি করা হয় জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে । আহত হন ইসারুল সেখ ও শাহাবুদ্দিন সেখ । স্থানীয় সূত্রে জানা যায়, ইসারুল সেখ বর্তমানে তৃণমূলের কার্যকরী সভাপতি ।
অশান্তির পর ইশারুল সেখকে গুরুতর আহত অবস্থায় বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় চিকিৎসার জন্য । জানা গিয়েছে, ইশা সেখ ও শাহাবুদ্দিন সেখ এই দুই গোষ্ঠীর মধ্যেই এদিন বিবাদ তৈরি হয় । সেই বিবাদের জেরেই ইশা সেখের ওপর হামলা চালানো হয় । ঘটনার জেরে ইসারুল সেখ ও শাহাবুদ্দিন সেখ দুইজনে আহত হন । এই ঘটনায় খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় । পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

